তোপধ্বনিতে বীর শহীদদের প্রতি গান স্যালুট

তোপধ্বনিতে বীর শহীদদের প্রতি গান স্যালুট
৩১ বার তোপধ্বনিতে যথাযোগ্য সামরিক মর্যাদায় বিজয় দিবসের সূচনা হয় | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মহান বিজয়ের ৫৪ বছর উদযাপনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনিতে যথাযোগ্য সামরিক মর্যাদায় বিজয় দিবসের সূচনা হয়েছে।

মঙ্গলবার ভোরে রাজধানীর পুরাতন বিমান বন্দরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ছয়টি গান থেকে এই বিশেষ গান স্যালুট প্রদর্শন করে।

সশস্ত্র বাহিনীর সামরিক সম্মানে মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগে স্বাধীনতা এনে দিয়েছিল, জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়।

তোপধ্বনির পরপর সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার মাধ্যমে শুরু হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন পর্ব।

প্রথমে রাষ্ট্রপতি এর পর প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফুল দেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad