তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
তেলবাহী ট্রেনের লাইনচ্যুত বগি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে একটি বগি উল্টে পাশের খালে পড়ে গেছে।

বুধবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার মনতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

ঘটনার পর দুর্ঘটনাকবলিত ট্রেন থেকে তেল সংগ্রহ করতে স্থানীয়দের ভিড় লক্ষ্য করা গেছে। অনেকেই বালতি ও মগ নিয়ে তেল সংগ্রহ করেন।

স্থানীয় বাসিন্দা সোহাগ মিয়া জানান, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পরপরই এলাকার লোকজন ঘটনাস্থলে ভিড় করেন এবং কেউ কেউ তেল সংগ্রহ শুরু করেন।

মনতলা রেলস্টেশনের স্টেশনমাস্টার আতাউর রহমান খাদেম জানান, রাত সোয়া ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন আখাউড়া থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad