খুলনার তেরখাদায় ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নুর আলম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত আরও চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নে শুক্রবা রাত ১২টা ২৫ মিনিটের দিকে ধান কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নুর আলম নামে একজন গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
এ ঘটনায় আরও চারজন আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। স্থানীয় সূত্রে জানা গেছে, ধান কাটাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ বাঁধে।
তেরখাদা থানার অফিসার্স ইনচার্জ বলেন, পূর্বের শত্রুতার জের ধরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অভিযোগকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।


