তেজগাঁওয়ে গির্জার সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁওয়ে গির্জার সামনে ককটেল বিস্ফোরণ
ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
Advertisement
Advertisement

ঢাকার তেজগাঁওয়ের একটি গির্জার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার রাত ১০টার দিকে তেজগাঁওয়ের হোলি রোজারি গীর্জার সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। এসময় দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দিবাগত রাতে কে বা কারা হঠাৎ গীর্জার গেইটের সামনে ককটেল নিক্ষেপ করেন। একটি ককটেল বিস্ফোরিত হলেও দুটি ককটেল অবিস্ফোরিত থেকে যায়। পরে তেজগাঁও থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল হান্নান বলেন, ‘তেজগাঁও গির্জার সামনে ঘটনাটি ঘটেছে। দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়, বাকি দুটি ফেলে রেখে চলে যায়।’

পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট এসে অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করে।

তিনি আরও বলেন,  ‘কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বিষয়টি তদন্ত করা হচ্ছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর