সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জ থানা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ভোরে শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রাম থেকে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, রাতের কোনো এক সময় ওই যুবককে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়। পরে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এসআই আরও বলেন, ‘নিহতের মরদেহ সনাক্ত করতে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত প্রক্রিয়া চলছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর