তিশা-ফারুকী একসঙ্গে ভোট দিলেন

তিশা-ফারুকী একসঙ্গে ভোট দিলেন
ভোটকেন্দ্রে মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা
Advertisement
Advertisement

স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে সঙ্গে ভোট দিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ভোটকেন্দ্র থেকে ফিরে ফারুকী লিখেছেন, ‘এই নির্বাচন কেবল দেশ পরিচালনার জন্য একটি দলকে নির্বাচিত করবে না। আরও অনেক কিছুর পাশাপাশি, দিনটিকে এমন একটি দিন হিসেবে দেখা হবে, যখন বাংলাদেশিরা আনুষ্ঠানিকভাবে তাদের দেশের মালিকানা ফিরে পাবে, সেও আবরার ফাহাদের জন্মদিনে। ঘটনাটি নিছক কাকতালীয়, কিন্তু স্বর্গে এর স্ক্রিপ্ট লেখা হয়েছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যখন সারা দেশে ভোটের উৎসব, তখন সেই আমেজে শামিল হয়েছেন বিনোদন অঙ্গনের তারকারাও। ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্রের পাশাপাশি সারা দেশের বেশ কিছু জায়গায় ভোট দিয়েছেন শিল্পী ও তারকারা।

২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন ফাহাদ।

২০২৪ সালের ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী। সরকারের ১৯ মাসে নানান রকম দায়িত্ব পালন করে প্রশংসার পাশাপাশি সমালোচনার শিকার হন এই চলচ্চিত্র ব্যক্তিত্ব।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad