তিন দিন পরেও জানা যায়নি বিমানবন্দরে আগুনের কারণ

তিন দিন পরেও জানা যায়নি বিমানবন্দরে আগুনের কারণ
Advertisement
Advertisement

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের তিন দিন পার হলেও এর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

এ অগ্নিকাণ্ডের অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিসসহ চারটি পৃথক তদন্ত কমিটি। তবে কোনো কমিটি এখনো প্রতিবেদন দেয়নি। এর মধ্যে বেবিচক ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত বলায় নানা প্রশ্ন উঠেছে।

স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের গোডাউন থেকে শনিবার দুপুর সোয়া দুইটার দিকে আগুনের সূত্রপাত বলে বিমানবন্দর সংশ্লিষ্ট অনেকে জানালেও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, ‘ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত।‘

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুনের সূত্রপাত ও কারণ নিয়ে বক্তব্য না আসায় বেবিচক চেয়ারম্যানের বক্তব্য অন্যদের তদন্তকাজ প্রভাবিত করতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও পড়ুন

বেবিচক চেয়ারম্যান মঙ্গলবার সূত্রপাত নিয়ে ধারণা জানালেও পরে আবার বলেন, ‘বিভিন্ন সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে। তদন্ত শেষ হলে আগুনের প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে।‘

তদন্ত কমিটির প্রধান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘স্পর্শকাতর এলাকায় অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত শেষ না হলে সুনির্দিষ্ট করে কিছু বলা সম্ভব না।‘

দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সাত সদস্যের কমিটি, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে সাত সদস্যের কোর কমিটি, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পাঁচ সদস্যের কমিটি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচ সদস্যের তদন্ত কমিটি কাজ করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad