তিন দফা দাবিতে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ

তিন দফা দাবিতে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ
তিন দফা দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ছবি: ইউএনবি
Advertisement
Advertisement

স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে তিন দফা দাবিতে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ‘ছাত্র-জনতা’ ব্যানারে টানা ১৪ দিন ধরে চলছে তাদের কর্মসূচি। সে কর্মসূচির আওতায় তৃতীয় দিনের মত মহাসড়ক অবরোধ করা হল। 

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশালের নথুল্লাবাদ এলাকায় মহাসড়ক অবরোধ করা হয়। এতে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ছয় জেলার সড়ক যোগাযোগ ব্যাহত হয়।

দাবিগুলো হলো– স্বাস্থ্য খাতের সিন্ডিকেট ভেঙে দেওয়া, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা আধুনিকায়ন এবং স্বাস্থ্যখাতে সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া।

এর আগে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবরোধ চলে। এ সময় সরকারি হাসপাতালের ‘সিন্ডিকেট’ ও ‘চিকিৎসা বাণিজ্যের’ বিরুদ্ধে স্লোগান দেন আন্দোলনকারীরা। তাদের হাতে থাকা প্ল্যাকার্ড ও ব্যানারে ছিল স্বাস্থ্যখাতে সংস্কারের দাবি।

আরও পড়ুন

অবরোধে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ। ঢাকার সঙ্গে বরিশাল, পিরোজপুর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী ও কুয়াকাটার যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীরা বলছেন, শুধু বরিশাল নয়, সারা দেশেই স্বাস্থ্যখাতের দুর্নীতির কারণে মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। দুর্নীতি হয় সিন্ডিকেটের মাধ্যমে। সেই সিন্ডিকেট ভেঙে সবার জন্য সমান চিকিৎসা নিশ্চিত করতে তারা আন্দোলনে নেমেছেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সমস্যা সমাধানে আলোচনা চলছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, স্বাস্থ্য উপদেষ্টার প্রতিশ্রুতি ছাড়া তারা অবরোধ প্রত্যাহার করবেন না।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad