তিনশ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় ২ কলেজছাত্র নিহত

তিনশ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় ২ কলেজছাত্র নিহত
সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের রুপগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার দুপুর ১টার দিকে রুপগঞ্জ ৩০০ ফিট সড়কের জলসিঁড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শেকেরকান্দি গ্রামের সাব্বির (২৩) ও রিফাত (২০)। তারা স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে জলসিঁড়ি এলাকায় একটি প্রাইভেটকার ইউটার্ন করার সময় দ্রুতগামী মোটরসাইকেলটি সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই বন্ধু ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পথচারীরা তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত রিফাতের মা আকলিমা আক্তার জানান, সকালে ভুলতা গাউছিয়া যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়েছিলেন। দুপুরে ফোনের মাধ্যমে দুর্ঘটনার খবর পায় পরিবার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad