‘তারেক রহমান ফিরলে জোয়ার সৃষ্টি হবে’

‘তারেক রহমান ফিরলে জোয়ার সৃষ্টি হবে’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

তারেক রহমান ফিরলে জোয়ার সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। তিনি দেশে ফিরলে রাজনীতিতে নতুন জোয়ার সৃষ্টি হবে।’

শনিবার সকালে ঢাকার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির আয়োজিত এক কর্মশালায় এ কথা বলেন তিনি।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘একটি জরিপে মানুষ বিএনপিকে ভোট দিতে চায় বলে উঠে এসেছে। একই সঙ্গে গণতন্ত্রের ধারক বাহক হিসেবে উঠে এসেছে বিএনপির নাম।’

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার ঘটনায় বিএনপির এই নেতা বলেন, ‘এ ধরনের ঘটনা দুঃখজনক। এর আগে চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতির ওপর হামলা হয়েছে। এজন্য রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বিএনপি একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায়।’

আরও পড়ুন

আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, কর্মসংস্থানসহ আটটি বিষয়ে যেভাবে  কাজ করবে তা নিয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় বিজয়ের মাস উপলক্ষে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক শেষ কর্মশালায় ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ মহানগর বিএনপির নেতারা অংশ নেন।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় আরও বক্তব্য দেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জিয়া হায়দার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad