তারেক রহমানের জনপ্রিয়তা দেখে বিরোধীপক্ষ অস্থির: আব্দুস সালাম

তারেক রহমানের জনপ্রিয়তা দেখে বিরোধীপক্ষ অস্থির: আব্দুস সালাম
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে প্রচারে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা-১৭ আসনের ভোটারদের সামনে এবার একজন সম্ভাব্য প্রধানমন্ত্রীকে নির্বাচনের সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম।

বৃহস্পতিবার ক্যান্টনমেন্ট থানার কালশী ইউসিবি ও মানিকদি এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, ভোটাররা যেন মনে রাখেন, তারা একজন সাধারণ সংসদ সদস্যকে নয়, বরং দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে ভোট দিতে যাচ্ছেন।

তার ভাষায়, প্রধানমন্ত্রী নির্বাচিত হলে এলাকার উন্নয়নের জন্য আলাদা করে কারও কাছে যেতে হবে না, সরাসরি এলাকার সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হবে।

গণসংযোগের অংশ হিসেবে আব্দুস সালাম স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে একটি মিছিলে অংশ নেন এবং মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই এলাকার গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ বিভিন্ন সংকট সম্পর্কে অবগত।

আরও পড়ুন

তিনি উল্লেখ করেন, অনেক মানুষ এখনো অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছেন, শিশুদের জন্য ভালো খেলার মাঠ নেই, স্বাস্থ্য ও শিক্ষা খাতে রয়েছে নানা সমস্যা। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এসব সমস্যা সরাসরি সমাধান করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তিনি ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষের প্রার্থী তারেক রহমানকে ভোট দেওয়ার আহ্বান জানান।

আব্দুস সালাম আরও বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তা দেখে বিরোধীপক্ষ অস্থির হয়ে পড়েছে। তিনি বিরোধী দলকে উদ্দেশ করে বলেন, নির্বাচনে অংশ নিচ্ছেন যখন, তখন ধৈর্য ধরতে হবে এবং ভোটের ফলাফলের মাধ্যমেই জনপ্রিয়তা যাচাই হবে। অতীতে বিএনপির সঙ্গে নির্বাচনে অংশ নিয়ে ভালো ফল পেয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ঢাকা-১৭ আসনের বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উচ্ছ্বাস দেখে তারা অনুপ্রাণিত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর