ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) মানবতাবিরোধী অপরাধের মামলার এক সাজাপ্রাপ্ত বন্দিসহ দুই কয়েদির মৃত্যু হয়েছে। তারা দুজনই বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ওই কয়েদিরা হলেন- হবিগঞ্জের জাহিদ মিয়া (৭৫) ও আনিস (৬২)।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন কয়েদি মো. জাহিদ মিয়া (৭৫)। তাকে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
২০১৭ সালের নভেম্বরে জাহিদ মিয়া নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন। তিন মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন। কারাগারে তার নম্বর কয়েদি- ৭৭১৬/এ। তার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে। বাবা আশিক উল্লাহ (মৃত)।
অন্যদিকে, গত ২৪ জানুয়ারি একই করাগার থেকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে সার্জারি বিভাগের ২১৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয় কয়েদি আনিসকে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
তার বাবার নাম চেরাগ আলী। তবে তার ঠিকানা ও মামলার বিবরণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


