ঢাবি শিক্ষক শেহরিন মোনামির মামলা তদন্তের নির্দেশ 

ঢাবি শিক্ষক শেহরিন মোনামির মামলা তদন্তের নির্দেশ 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামির ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে করা মামলাটি শাহবাগ থানাকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৯ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত মামলার এজাহার গ্রহণ করে এ আদেশ দেয়।

এর আগে সোমবার শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া মোনামি।

মোনামির করা মামলার আসামিরা হলেন- সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট মুজতবা খন্দকার, লেখক ও অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ, ঢাকা কলেজ শিক্ষার্থী নিরব হোসাইন এবং আশফাক হোসাইন ইভান।

মোনামি অভিযোগ করে বলেন, ‘আমার একটি ছবি বিকৃতভাবে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে। যা আমার সম্মানহানি করেছে এবং মানসিকভাবে কষ্ট দিয়েছে ‘

মামলার এজাহারে বলা হয়, গত কয়েকদিন ধরে বিভিন্ন ফেসবুক আইডি থেকে ক্রমাগত ভুক্তভোগী মোনামির ছবি এডিট ও এআই দিয়ে বিকৃতভাবে তৈরি করা হয়। পরে সেটি অশালীনভাবে পোস্ট করা হয়। সেই ছবিতে তাকে নিয়ে কুরুচিপূর্ণ, মানহানিকর মন্তব্যও করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad