যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক স্যার ওয়াল্টার বোডমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের আধুনিকায়নের বিষয়ে মতবিনিময় করেন।
উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অতিথিকে অবহিত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে বিশেষ বক্তৃতা প্রদানের জন্য তিনি অতিথিকে ধন্যবাদ জানান।
এর আগে, স্যার ওয়াল্টার বোডমার ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি লেকচার থিয়েটারে ‘হিউম্যান জিনোম: ক্যানসার এবং ইমিউনোথেরাপি’ শীর্ষক বিশেষ বক্তৃতা দেন। ফার্মেসি অনুষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
স্যার ওয়াল্টার বোডমার বিভিন্ন বিভাগে নানা বিষয়ে আরও চারটি বিশেষ বক্তৃতা দেন।


