ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেকের মতবিনিময়

ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেকের মতবিনিময়
ঢাকা-১৭ আসনের বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি জোরদারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

ঢাকা-১৭ আসনের চারটি থানার মধ্যে মঙ্গলবার সকালে বনানী থানা এবং বিকালে ক্যান্টনমেন্ট থানার নেতাকর্মীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।

সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ থানা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

নাছির উদ্দিন নাছির জানান, নির্বাচনকে সামনে রেখে এটি ধারাবাহিক বৈঠকের অংশ। তিনি বলেন, তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটারদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেসব বিষয়ে ভোটারদের কাছে অঙ্গীকার তুলে ধরবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad