ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের জয়

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের জয়
নির্বাচনী জনসভায় বক্তব্য দেন জামায়াতের আমির শফিকুর রহমান। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস ময়দানে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ঘোষিত ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থাকেন।

১২৭টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকে শফিকুর রহমান পেয়েছেন ৮২ হাজার ৬৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬১ হাজার ৯২০ ভোট। এতে জামায়াতের আমির ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

এবার ঢাকা-১৫ আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন জামায়াতের শফিকুর রহমান (দাঁড়িপাল্লা) ও বিএনপির মো. শফিকুল ইসলাম খান (ধানের শীষ)।

এ ছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মো. সামসুল হক, কাস্তে প্রতীকের আহাম্মদ সাজেদুল হক, নীলাভ পারভেজসহ আরও কয়েকজন প্রার্থী নির্বাচনে অংশ নেন।

ঢাকা-১৫ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৪৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৫ হাজার ১৪২ জন এবং নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ৩৩৮ জন।

ভোট গণনা শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বেসরকারিভাবে ফল ঘোষণা করে। আনুষ্ঠানিক গেজেট প্রকাশের মাধ্যমে ফলাফল চূড়ান্ত হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad