দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সোমবার সকাল সাড়ে আটটার দিকে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
বিমানবন্দরে তাকে বিদায় জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।
এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বাশির উদ্দিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
যাত্রার আগে ভুটানের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী স্থির গার্ড অব অনার প্রদান করা হয়।
বাংলাদেশে অবস্থানকালে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হয়। তার একটি স্বাস্থ্যসেবা বিষয়ে এবং আরেকটি ইন্টারনেট সংযোগ নিয়ে। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী একাধিক কর্মসূচিতে অংশ নেন। অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা।
তার সময়সূচিতে উপদেষ্টাদের সঙ্গে বৈঠক, গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাতও অন্তর্ভুক্ত ছিল।


