কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আব্দুল রশিদ (৬৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. ফারুক জানান, দুপুরে কারারক্ষীরা ওই বন্দীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কারাসূত্রে জানা যায়, তার বাবার নাম মৃত আকবার আলী। তার কয়েদী নম্বর ৯০৪৭/এ। তবে তিনি কোন মামলার আসামী ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


