বান্দরবানের সাঙ্গু নদী থেকে আরেফিন (১১) নামের একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে সাঙ্গু নদীতে তার লাশ ভেসে উঠে।
স্বজনরা জানান, আরেফিনের বাবা এনামুল হক বান্দরবান জেলা সদরের বালাঘাটা বাজারে সাতকানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক। আরেফিন বাবা-মায়ের ৩ সন্তানের মধ্যে দ্বিতীয়। প্রত্যক্ষদর্শীরা জানান,শুক্রবার সে সাঙ্গু নদীর শৈলশোভা আবাসিক এলাকা পয়েন্টে ডুবে যায়।
নদীর চরে বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নদীতে নেমে পানিতে ডুবে যায় সে।
বান্দরবান ফায়ার সার্ভিসের কর্মী, চট্টগ্রাম থেকে আসা প্রশিক্ষিত ডুবুরী দল এবং স্থানীয় অভিজ্ঞদের ব্যাপক তল্লাশীতেও গত ৪ দিনে তার সন্ধান মেলেনি।


