ঢাকাসহ ৪ সিটি করপোরেশনে হামের টিকাদান শুরু রোববার

ঢাকাসহ ৪ সিটি করপোরেশনে হামের টিকাদান শুরু রোববার
হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শিশু। ফাইল ছবি
Advertisement
Advertisement

রোববার থেকে দেশের চার সিটি করপোরেশনে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় এই বিশেষ কার্যক্রম পরিচালিত হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নগর ভবন অডিটোরিয়ামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শিশুদের টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সংশ্লিষ্ট এলাকার ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। সরকারি এই উদ্যোগের লক্ষ্য শিশুদের হাম ও রুবেলার মতো সংক্রামক ব্যাধি থেকে সুরক্ষা করা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad