ঢাকার বিভিন্ন এলাকা থেকে ৪ নারীর মরদেহ উদ্ধার

ঢাকার বিভিন্ন এলাকা থেকে ৪ নারীর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার বাড্ডা, মিরপুর, ডেমরা ও যাত্রাবাড়ী থেকে চার নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে আলাদা আলাদা ঘটনায় তাদের মৃত্যু হয়েছে।

ময়না তদন্তের জন্য সবগুলো মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী থানাসূত্রে জানা যায়, কোনাপাড়া আদর্শবাগ এলাকার একটি বাসা থেকে আশা আক্তার (২৯) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার ভাই আব্দুল্লাহ আকাশ জানান, আশা একটি পার্লারে কর্মরত ছিলেন। প্রেমিকের সঙ্গে সম্পর্কে টানাপড়েনের জেরে তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে ওই বাসা থেকে আশার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ডেমরা থানা পুলিশ জানায়, পূর্ববক্সনগর এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় কোহিনূর (৩৬) নামে নারীর মরদেহ। শুক্রবার রাত ৩টার দিকে ডেমরা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তার বাড়ি খুলনার কয়ড়া উপজেলায়।

শনিবার ভোরে মিরপুরের ১০ নম্বর সেক্টরের একটি বাসায় সানজিদা ইসলাম মিম (১৯) নামের এক তরুণীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার পরিবার। পরে স্বজনরা সকাল সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, আফতাবনগর বাঘাপুর এলাকার একটি বাড়ি থেকে সুবর্ণা খাতুন (৩০) নামে এক গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদনে বাড্ডা থানা উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা জানান, ওই বাসায় স্বামীর সঙ্গে থাকতেন সুবর্ণা। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে তিনি গলায় ফাঁস দেন। খবর পেয়ে রাত দেড়টার দিকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর