ঢাকার বাসে আসছে কাউন্টারভিত্তিক ও ই-টিকিটিং ব্যবস্থা

ঢাকার বাসে আসছে কাউন্টারভিত্তিক ও ই-টিকিটিং ব্যবস্থা
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে কাউন্টারভিত্তিক ও ই-টিকিটিং পদ্ধতির আওতায় আনা হচ্ছে রাজধানী ও শহরতলীর বাস ব্যবস্থা।

ঢাকা পরিবহন মালিক সমিতি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে বলে সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

এ সময় জানানো হয়, নতুন ব্যবস্থায় সব বাস নির্ধারিত স্টপেজ থেকে যাত্রী ওঠানামা করবে এবং যাত্রীদের অ্যাপ বা নির্ধারিত ডিভাইসের মাধ্যমে ই-টিকিট সংগ্রহ করে ভ্রমণ করতে হবে।

এ ব্যবস্থায় সরকার নির্ধারিত ভাড়ার বেশি আদায় করা যাবে না বলে ব্রিফিংয়ে স্পষ্ট করা হয়। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোহা. সরওয়ার  বলেন, যানজট নিরসনে পুলিশ নিরবচ্ছিন্নভাবে কাজ করছে এবং এর ধারাবাহিকতায় ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হচ্ছে।

আরও পড়ুন

তিনি বলেন, নতুন এই ব্যবস্থা আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে এবং এতে যাত্রী, পরিবহন মালিক, শ্রমিক ও নগরবাসী সবাই উপকৃত হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহা. আনিছুর রহমান বলেন, কাউন্টারভিত্তিক বাস পরিচালনা ও ই-টিকিটিং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি সাধারণ সম্পাদক মোহা. সাইফুল আলম, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোহা. আবুল কাশেম এবং আরবানমুভ টেক লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক জুনায়েদ আবদুল্লাহ।

প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ, আরবানমুভ টেক লিমিটেডের কর্মকর্তারা এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad