ঢাকার কলাবাগান গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, হাসপাতালের ১৫তলা ভবনের ছয় এবং সাততলায় সামান্য ধোঁয়া দেখা যায়। বৈদ্যুতিক জটিতলায় কিছুটা ধোঁয়া হয়েছিল। বুধবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কাজ করতে হয়নি বলেও জানিয়েছে তারা।
এ সময় হাসপাতালে থাকা রোগী ও তার স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।


