গাজীপুরের টঙ্গী থানাধীন সাহারা মার্কেটে একটি সেমি-পাকা টিনশেড কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার বিকাল ৩টা ২৯ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে খবর পৌঁছানোর পর, ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস জানায়, সাতটি ইউনিট একযোগে আগুন নেভানোর চেষ্টা করছে। এ সময় তিনজন ফায়ারফাইটার ও একজন কর্মকর্তা আহত হন।
আহতরা হলেন–ফায়ার ফাইটার মো. শামীম, মো. নুরুল হুদা, মো. জয় হাসান এবং কর্মকর্তা জান্নাতুল নাঈম।
অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।


