নানা আয়োজনে ঢাকায় পালিত হলো ‘আন্তর্জাতিক প্রশাসনিক পেশাজীবী দিবস-২০২৫’।
সম্প্রতি ঢাকার একটি হোটেলে এই আয়োজন করে অ্যাডমিনিসট্রেটিভ প্রফেশনাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এপিডব্লিউএবি)। এতে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রশাসনিক পেশাজীবীরা, ছিলেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে বিভিন্ন সংস্থার প্রশাসনিক পেশাজীবীরা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনা এবং একটি প্রতিষ্ঠানের উন্নয়নে কী ধরনের অবদান রাখা যেতে পারে সে বিষয়ে আলোচনা করেন।
অতিথি বক্তা হিসেবে অভিজ্ঞতা ভাগ করে নেন নীলুফার আহমেদ করিম। তিনি পেশার মানোন্নয়নে নানা নির্দেশনা দেন।
প্রতিষ্ঠানে দলবদ্ধ কাজের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন শামীম হোসেন। তিনি একটি কর্মশালাও পরিচালনা করেন।
প্রশাসনিক পেশাজীবীদের কঠোর পরিশ্রম এবং প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ প্রশংসা ও ধন্যবাদ পাওয়ার গুরুত্বের বিষয়টিও এসময় আলোচিত হয়।
সবশেষে জীবন সদস্যদের দেওয়া হয় সন্মাননা। অনুষ্ঠান শেষে প্রশাসনিক পেশাজীবীরা আবার পূর্ণ উদ্যোমে নিজ নিজ কর্মস্থলে ফিরে গিয়ে আরও বেশি অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


