ডেভিল হান্ট-২: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৪৯

ডেভিল হান্ট-২: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৪৯
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় সারা দেশে অভিযান চালিয়ে ৬৪৯ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

রোববার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি)  এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ সময় পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ২৩ হাজার ১৪৯টি মটরসাইকেল ও ২০ হাজার ৭৬৯টি গাড়ি তল্লাশি করা হয়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর আইনশৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার করার অভিযান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ‘ফ্যাসিস্টদের’ দমনেও অভিযান কাজ করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী হাদি গুলিবিদ্ধ হওয়ার রাত থেকে পুলিশের বিভিন্ন ইউনিট ও সেনাবাহিনী ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামের বিশেষ অভিযান শুরু করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad