ডেভিল হান্ট: ঢাকায় একদিনে গ্রেপ্তার ২৯

ডেভিল হান্ট: ঢাকায় একদিনে গ্রেপ্তার ২৯
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর আওতায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই ২৯ জনের মধ্যে যাত্রাবাড়ী থানা নয়জন, রূপনগর থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা ছয়জন, কলাবাগান থানা একজন ও মতিঝিল থানা সাতজনকে গ্রেপ্তার করেছে।

যাত্রাবাড়ী থানা জানিয়েছে, বুধবার ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন– মো. সোহাগ মিয়া (২০), মো. মনির (৩৫), আলাউদ্দিন (২৮), রতন মিয়া (৩০), মো. সিফাত (২০), মো. মাছুম (২৫), মো. লিটন (২৯), আ. করিম (৪৫) ও মো. শফিকুল ইসলাম (৩৩)।

একইদিন রূপনগর থানা বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলা, পুরাতন মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

গ্রেপ্তারকৃতরা হলেন– মো. উলাদ মিয়া (২৪), মো. রায়হান আলী (১৮), মো. রনি (১৮), মো. নাজমুল হাসান (২২), মো. মোস্তাকিন (২৫) ও মো. নাঈম হাওলাদার (৩১)।

একইদিন শেরেবাংলা নগর থানা বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলা, পুরাতন মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিরা হলেন– মো. বাবুল (২২), মো. সাগর সরদার (২২), মো. রিয়াদ হোসেন (১৯), মো. নাহিদুল ইসলাম (৩৮), মো. শাকিল আহম্মেদ (২৮) ও মো. ইসলাম (৩৮)।

এছাড়া, কলাবাগান থানা সূত্রে জানা যায়, পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে। আসামির নাম- মো. সবুজ হোসেন (৩২)।

মতিঝিল থানার তথ্যমতে, একই দিনে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন– সুমন বসাক (৪৫), মো. আনিসুর রহমান (৪৪), মো. নিয়াজ হোসেন লোটাস (৪৫), মো. মনির (৫৫), মো. নুর আলম (২৪), মো. সুরুজ মিয়া (৩০) ও মো. হারুন (৫০)।

গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর