ডেঙ্গু: একদিনে হাসপাতালে ভর্তি ৪১০, মৃত্যু নেই

ডেঙ্গু: একদিনে হাসপাতালে ভর্তি ৪১০, মৃত্যু নেই
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও তাদের স্বজনরা। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৪১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময় কোনো রোগীর মৃত্যু হয়নি। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৭৭ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

তাদের মধ্যে বরিশাল বিভাগে ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৭, ঢাকা বিভাগে (সিটির বাইরে) ৯৩, ঢাকা উত্তর সিটিতে ১০২, ঢাকা দক্ষিণ সিটিতে আট ও ময়মনসিংহ বিভাগে ৩১ জন ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

এদিকে, গত একই সময়ে সারা দেশে ৪৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড় পেয়েছেন ৯০ হাজার ৬৫২ জন।

এ বছরের জানুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত সবমিলিয়ে ৯৩ হাজার ১৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad