ডেঙ্গু আক্রান্ত আরও ৪৬৮ জন হাসপাতালে

ডেঙ্গু আক্রান্ত আরও ৪৬৮ জন হাসপাতালে
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগী। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪৬৮ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে মশাবাহিত এ রোগে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই হিসাব পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে বরিশাল বিভাগে ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ৮৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১১১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৭ জন, খুলনা বিভাগে ১৩ জন ও ময়মনসিংহ বিভাগে ৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে মোট ৬৩ হাজার ১৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯ জনে।

আরও পড়ুন

বৃহস্পতিবার পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬৪ দশমিক ছয় শতাংশ পুরুষ এবং ৩৫ দশমিক চার শতাংশ নারী।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর