ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, আক্রান্ত ৬৭২ জন

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, আক্রান্ত ৬৭২ জন
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬৭২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বছরজুড়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬১ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু-বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দুইজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ১৪০ জন ভর্তি হয়েছেন খুলনা বিভাগে।

এ ছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন মিলে নতুন রোগী ভর্তি হয়েছেন ২০১ জন, যার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১১০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ৯১ জন।

অন্যান্য অঞ্চলের মধ্যে বরিশাল বিভাগে ৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশন ব্যতীত) ৬৬ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।

এ বছরের ১ জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৪৫ জনে। এই সময়ে চিকিৎসাসেবা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ১৭ হাজার ৮৪৩ জন এবং বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৪৪১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad