হেফাজতে ইসলামের আমির বাবুনগরীর সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী 

হেফাজতে ইসলামের আমির বাবুনগরীর সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী 
হেফাজতে ইসলামের আমির বাবুনগরীর সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী। ছবি: বাসস
Advertisement
Advertisement

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার বিকাল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এই সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

রুমন বলেন, ‘হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেছেন। তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন।’

প্রধানমন্ত্রী মাদ্রাসায় এসে পৌঁছালে তাকে স্বাগত জানান আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি প্রধানমন্ত্রীকে অতিথি আপ্যায়ন কক্ষে নিয়ে যান এবং সেখানে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পাবর্ত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য সরোয়ার আলম, গিয়াস কাদের চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠকের পর প্রধানমন্ত্রী মাদ্রাসা প্রাঙ্গণে মতবিনিময় সভায় অংশ নেন। এতে হেফাজতের আমির সভাপতিত্ব করেন।

এদিন প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে বাঁশখালী থেকে ফটিকছড়ির পাইন্দং পেলাগাজী দিঘী হেলিপ্যাড নামেন। সেখান থেকে সড়ক পথে হাটাজারির বাবুনগর মাদ্রাসায় যান। মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছালে শিক্ষার্থীরা রাস্তার দুই ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে মোবারকবাদ জানায়। প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে ছোট ছোট শিক্ষার্থীদের কাছে ছুটে যান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

উল্লেখ্য, প্রবীন ইসলামী পন্ডিত শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad