ডিসেম্বরে আসছে ‘সুড়ঙ্গ-২’

ডিসেম্বরে আসছে ‘সুড়ঙ্গ-২’
আফরান নিশো
Advertisement
Advertisement

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’-এর সাফল্যের পর এবার আসছে এর সিক্যুয়েল। আবারও একসঙ্গে ফিরছেন পরিচালক রায়হান রাফি এবং আফরান নিশো। এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত ছবিটি মুক্তি পাবে আগামী ডিসেম্বরে।

২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে আফরান নিশোর। শাহরিয়ার শাকিল প্রযোজিত ছবিটিতে ‘মাসুদ’ চরিত্রে তার অভিনয় ব্যাপক প্রশংসা পায়। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসা কুড়ানো এই চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আটটি বিভাগে সম্মাননা অর্জন করে।

নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, প্রথম ছবির গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই নতুন অধ্যায়ের সূচনা হবে। আরও বড় ক্যানভাস, উন্নত প্রযুক্তি, আন্তর্জাতিক মানের নির্মাণ এবং নতুন চমক নিয়ে ফিরবে এই সিক্যুয়েল।

পরিচালক রায়হান রাফী বলেন, ‘সুড়ঙ্গ’ তার চলচ্চিত্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দর্শকদের ভালোবাসা তাদের জন্য যেমন অনুপ্রেরণা, তেমনি দায়িত্বও তৈরি করেছে। তার ভাষ্যে, ‘সুড়ঙ্গ-২’ কেবল আগের গল্পের ধারাবাহিকতা নয়, বরং তার চলচ্চিত্রের নিজস্ব ইউনিভার্সকে আরও বিস্তৃত করার একটি প্রয়াস। মানবিক অন্ধকার, আকাঙ্ক্ষা, ভালোবাসা ও বেঁচে থাকার লড়াই—সবই আরও বড় পরিসরে তুলে ধরা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সুড়ঙ্গ-২-কে শুধু সিক্যুয়েল নয়, বরং একটি নতুন সিনেম্যাটিক যাত্রা হিসেবে দেখার আহ্বান জানাই।

বর্তমানে ছবিটির প্রি-প্রোডাকশন চলছে। শিগগিরই অন্যান্য অভিনয়শিল্পী, কলাকুশলী ও শুটিং সূচি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad