ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেপ্তার ৩৯

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেপ্তার ৩৯
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় বলে তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. শফিকুল ইসলাম, মো. শাহিন মিয়া, মো. রমজান খান, মো. সোহরাব আলী ওরফে হৃদয়, মো. রেজাউল করিম, মো. মিন্টু, মো. সোহেল ইসলাম, এমরান হোসেন এমরান আবুল, মো. রানা, কিরন শিকদার, মো. স্বজল খান, আবদুল্লাহ আল ইনাম, মো. রানা, মো. রমজান আলী, মো. লিটন, মো. লিটন, মো. লিটন, এম এ হান্নান সরকার, মো. হোছাইন, আব্দুল আলী, মো. শামীম, মো. রাসেল ফরাজী, মো. রাসেল প্রামানিক, মো. বিল্পব তানজিল, মো. আলমগীর, মো. সিফাত উদ্দিন, মোহাম্মদ রমজান আলী, মো. রহিম মিয়া, মো. হাফিজুল কাওসার, আল আমিন, মো. বিদ্যুৎ ইসলাম ওরফে সাগর, মো. স্বপন, মো. শাহিন, রেখা আক্তার, আজিজুল শেখ রাজু, মো. ইউনুস আলী, মো. মনিরুল ইসলাম, সোহেল এবং মো. ওয়াহিদ হাসান।

থানাভিত্তিক গ্রেপ্তারের হিসেবে দেখা গেছে, মোহাম্মদপুর থানা এলাকা থেকে সবচেয়ে বেশি ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া তেজগাঁও থানা পুলিশ ৮ জন, হাতিরঝিল থানা পুলিশ ৪ জন, শেরেবাংলা নগর থানা পুলিশ ৩ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ৩ জন এবং আদাবর থানা পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad