ডিএমপির অভিযানে ৩৮৭ জন গ্রেপ্তার, মামলা ৪৫

ডিএমপির অভিযানে ৩৮৭ জন গ্রেপ্তার, মামলা ৪৫
Advertisement
Advertisement

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৮৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৪৫টি মামলা করা হয়েছে।

বুধবার ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রমনা বিভাগে ৩১ জন, লালবাগে ২৬, ওয়ারীতে ৪৯, মতিঝিলে ৪৯, তেজগাঁওয়ে ৫৬, মিরপুরে ৯৩, গুলশানে ৩৪, উত্তরায় ৪১ ও গোয়েন্দা বিভাগে ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে ১১ হাজার ৮৫০ পিস ইয়াবা, ৪৭ কেজি গাঁজা, ৪টি মোবাইল ফোন, ১০ বস্তা পলিথিন, ১টি ইঞ্জিন ভ্যান ও মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad