ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে আগুন, থানায় মামলা

ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে আগুন, থানায় মামলা
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাড়িতে ককটেল নিক্ষেপ ও আগুনের দেওয়ার দেওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে পরিবারে আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, কে বা কারা বাসার গেটে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পেট্রোলের মতো দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

উম্মা উসওয়াতুন রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ বলেন, হামলার ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করার জানান তিনি।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad