ডাকসু: মঙ্গলবার দিনভর বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাবি স্টেশন

ডাকসু: মঙ্গলবার দিনভর বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাবি স্টেশন
ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আর মাত্র কয়েক ঘণ্টা পরই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ইস্যুতে বন্ধ রাখা হয়েছে মেট্রোরেলের ঢাবি স্টেশন।

মঙ্গলবার ভোট গ্রহণের দিন সারাদিনই বন্ধ থাকবে এই স্টেশনটি। সেইসঙ্গে থবহিরাগত প্রবেশেও থাকবে নিষেধাজ্ঞা।

নির্দেশনা অনুযায়ী, সোমবার বিকাল থেকেই বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে যাত্রী ওঠা-নামা বন্ধ রাখা হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক (প্রশাসন) রফিকুল হকের সই করা এক নির্দেশনায় বলা হয়, সোমবার বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং মঙ্গলবার সারা দিন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। যাত্রীদের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

যাত্রীদের বিকল্প পরিকল্পনায় যাতায়াতের অনুরোধ জানিয়েছে ডিএমটিসিএল।

গত ২৬ আগস্ট সিনেট ভবনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনও নির্বাচন উপলক্ষে মেট্রো স্টেশন বন্ধ রাখার ঘোষণা দেন।

তিনি জানান, নির্বাচন ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রথম স্তরে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি সদস্য ও প্রক্টরিয়াল টিম, দ্বিতীয় স্তরে পুলিশ এবং তৃতীয় স্তরে বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশমুখে সেনাবাহিনী ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে অবস্থান করবে।

প্রয়োজন হলে সেনাবাহিনী ক্যাম্পাসে প্রবেশ করবে এবং ভোট শেষে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ভোটকেন্দ্র কর্ডন করে রাখবে বলে জানান তিনি। ভোট গণনার সময় অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কারও প্রবেশের সুযোগ থাকবে না।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর