ট্রেনে নারকেল বিক্রেতার ছুরিকাঘাতে পপকর্ন বিক্রেতার মৃত্যু

ট্রেনে নারকেল বিক্রেতার ছুরিকাঘাতে পপকর্ন বিক্রেতার মৃত্যু
ছুরিকাঘাতে নিহত পপকর্ন বিক্রেতা আম আমিনের মরদেহ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনে নারকেল বিক্রেতার ছুরিকাঘাতে আল আমিন (৩০) নামে এক পপকর্ন বিক্রেতার মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার চরবধুয়াথলি গ্রামে।

জেলার পীরগঞ্জ রেলওয়ে স্টেশনে সোমবার রাত ৯ টায় এই ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট রেলওয়ের স্টেশন মাস্টার আব্দুল আজিজ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের শেষ বগিতে নারকেল বিক্রেতা এবং পপকর্ন বিক্রেতার মধ্যে বিবাদ হয়। এক পর্যায়ে নারিকেল বিক্রেতা পপকর্ন বিক্রেতা আল আমিনকে কুপিয়ে জখম করে।

পরবর্তীতে স্থানীয়রা আহত অবস্থায় আল আমিনকে উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, মরদেহ হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্তের পর রেলওয়ে থানায় মামলা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস ন্যাশনাল
টাইমস ন্যাশনাল

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর