ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৯৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৩৮৪টি গাড়ি ডাম্পিং ও ১৪১টি গাড়ি রেকার করা হয়।
সোমবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক সূত্র জানায়, ট্রাফিক-রমনা বিভাগে পাঁচটি বাস, দুটি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, আটটি সিএনজি ও ১৮টি মোটরসাইকেলসহ মোট ৪০টি মামলা করা হয়। ট্রাফিক-লালবাগ বিভাগে তিনটি বাস, আটটি ট্রাক, ১৩টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ মোট ১৩৬টি মামলা হয়।
এ ছাড়া ট্রাফিক-মতিঝিল বিভাগে ছয়টি বাস, ছয়টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ১০০টি মোটরসাইকেলসহ মোট ১৬৫টি মামলা করা হয়। ট্রাফিক-ওয়ারী বিভাগে চারটি বাস, ১৩টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, দুটি সিএনজি ও ১১টি মোটরসাইকেলসহ মোট ৪৭টি মামলা হয়।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে পাঁচটি বাস, দুটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৬৭টি মোটরসাইকেলসহ মোট ১৪৪টি মামলা করা হয়। ট্রাফিক-মিরপুর বিভাগে ১টি বাস, ২টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ১২৩টি মোটরসাইকেলসহ মোট ১৮২টি মামলা হয়।
একই দিনে ট্রাফিক-উত্তরা বিভাগে পাঁচটি বাস, চারটি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৪৮টি মোটরসাইকেলসহ মোট ১৫৮টি মামলা করা হয়। এছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে সাতটি বাস, দুটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, পাঁচটি সিএনজি ও ৬৮টি মোটরসাইকেলসহ মোট ১৮৫টি মামলা হয়।
ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।


