ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৭১ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৭১ মামলা
Advertisement
Advertisement

ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক হাজার ৩৭১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগ ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা গেছে, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩১টি বাস, ১৫টি কাভার্ডভ্যান, ৫৬টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ২৬২টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৫টি বাস, ছয়টি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ২৩টি মোটরসাইকেলসহ মোট মামলা হয়েছে ১০৬টি।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে আটটি বাস, তিনটি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ৬৯টি মোটরসাইকেলসহ মোট ১৫৬টি মামলা হয়েছে।

আরও পড়ুন

ট্রাফিক-মিরপুর বিভাগে ১৪টি বাস, তিনটি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ১১০টি মোটরসাইকেলসহ মোট ১৭৭টি মামলা হয়েছে।

এ ছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে ২৩টি বাস, দুটি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ১৫৮টি মোটরসাইকেলসহ মোট মামলা হয়েছে ৩০৯টি।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৮টি বাস, ৩ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ৩২ টি সিএনজি ও ৭৭ টি মোটরসাইকেলসহ মোট ২০৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে চারটি বাস, একটি কাভার্ডভ্যান, ছয়টি সিএনজি ও ১৩টি মোটরসাইকেলসহ মোট ৪০ টি মামলা হয়েছে।

এবং ট্রাফিক-লালবাগ বিভাগে চারটি বাস, একটি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৭৬টি মোটরসাইকেলসহ মোট মামলা হয়েছে ১১৬টি।

এ সময় মামলার পাশপাশি অভিযানকালে মোট ২৮১টি গাড়ি ডাম্পিং ও ৮২টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় ডিএমপি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad