ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘন করায় একদিনে ১ হাজার ৬৪২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
রবিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানান।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০টি বাস, ২টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৪৬টি সিএনজি ও ১১০টি মোটরসাইকেলসহ মোট ২২০টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৪টি বাস, ১৮টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৪১টি মোটরসাইকেলসহ মোট ১৩৮টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৯টি বাস, ৩টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি ও ১৩৯টি মোটরসাইকেলসহ মোট ২৭৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩টি বাস, ৫টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ১৬২টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ২৬টি বাস, ৪টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ১৭১টি মোটরসাইকেলসহ মোট ৩৪১টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩২টি বাস, ৯টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ১০৪টি মোটরসাইকেলসহ মোট ২৭৪টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ১টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলসহ মোট ৯০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬টি বাস, ৫টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৯৭টি মোটরসাইকেলসহ মোট ১৪৪টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ২৮৮টি গাড়ি ডাম্পিং ও ১৪২টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষা করতে ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।


