টেকনাফে নিখোঁজের তিন দিন পর পাহাড়ে মিলল এক ব্যক্তির মরদেহ

টেকনাফে নিখোঁজের তিন দিন পর পাহাড়ে মিলল এক ব্যক্তির মরদেহ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নিখোঁজের তিন দিন পর টেকনাফের গহিন পাহাড় থেকে মো. হোসেন (৪০) নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বেলা দেড়টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনাসংলগ্ন পাহাড়ের একটি গুহা থেকে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকার আব্দুল গফুরের ছেলে মো. হোসেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহত ব্যক্তি গত ১০ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে স্বজনরা মরদেহের সন্ধান পেয়ে পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক আলামতে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

নিহতের স্বজনরা জানান, গত মঙ্গলবার সকালে হোসেন বাড়ির পাশের পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হন। এরপর থেকে পাহাড়ে খোঁজাখুঁজি করতে থাকেন স্বজনরা। একপর্যায়ে শুক্রবার সকালে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য বশির আহমদ বলেন, ‘কিছুদিন আগে দুই যুবকের অপহরণ ও মুক্তিপণের ঘটনায় এলকাবাসীর সঙ্গে অপহরণকারীদের বিরোধ হয়। তার জেরে এই হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad