টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২

টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২
রোববার সকালে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর সদস্যরা নাফ নদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন | ছবি: কোস্ট গার্ডের সৌজন্যে
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার বিকালে কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, এদিন সকাল ১১টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর সদস্যরা নাফ নদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় টেকনাফ থানাধীন নয়াপাড়া সংলগ্ন এলাকায় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে প্রায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা। এ সময় দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।

জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad