টাঙ্গাইলে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ৩

টাঙ্গাইলে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ৩
দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

টাঙ্গাইলের ধনবাড়িতে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুই যাত্রী নিহত হয়েছে।

মঙ্গলবার বিকালে ধনবাড়ি পৌরসভার নলহরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ধনবাড়ী উপজেলার সেনবাড়ী গ্রামের মৃত মুহাম্মদ আলীর ছেলে আলী আকবর (৫০), জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাঙ্গালী পাড়া গ্রামের মৃত তোরাপ আলী ছেলে উমর ফারুক (৪৫) ও একই উপজেলার বাউসী এলাকার খোকন (৪২)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধনবাড়ী উপজেলার নল্লা গ্রামীণ ব্যাংকের কাছে জামালপুর থেকে আসা একটি বাস বিপরীতমুখী ধনবাড়ীগামী সিএনজিচালিত অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে দুইজনের মৃত্যু হয়।

আরও পড়ুন

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরেকজনের।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ নূরুস সালাম সিদ্দিক জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ তথ্য সংগ্রহ করেছে। এতে তিনজনের পরিচয় সনাক্ত করা গেছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্ত করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad