টাকার কাছে নিজেদের সম্মান বিক্রি করবেন না: জোনায়েদ সাকি

টাকার কাছে নিজেদের সম্মান বিক্রি করবেন না: জোনায়েদ সাকি
Advertisement
Advertisement

আসন্ন নির্বাচনে টাকা বা অন্য কোনো প্রলোভনের কাছে নিজেদের সম্মান বিক্রি না করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে মাথাল মার্কার প্রার্থী জোনায়েদ সাকি।

ভোটের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দিতেও সাধারণ ভোটারদের আহ্বান জানান বিএনপি সমর্থিত এই প্রার্থী।

সোমবার বাঞ্ছারামপুরের বাহেরচর ইউনিয়নে নির্বাচনী প্রচারের সময় তিনি এ আহ্বান।

পথসভায় দেওয়া বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, ‘আমাদের দেশের জন্য আজ এক বিশাল সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ এনে দিয়েছে আমাদের দেশের সকল সাধারণ মানুষ। বিশেষ করে তরুণরা বুকের রক্ত দিয়ে একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার পথ প্রশস্ত করেছে।’

জোনায়েদ সাকি বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু গদিতে বসা নয়, বরং গদির চরিত্র বদলানো। সেই উদ্দেশ্যে আমরা ৩১ দফার রাষ্ট্র সংস্কার ও মেরামতের রূপরেখা দিয়েছি। এর ভিত্তিতেই আমাদের ‘এক দফা’ আন্দোলন ছিল। আমরা চাই একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আগামী ১২ তারিখে একটি গণভোট হবে—যেখানে আপনারা আমাদের এই রাষ্ট্র সংস্কারের রূপরেখা অনুমোদন করেন কি না, তা যাচাই করা হবে। আমরা সেখানে ‘হ্যাঁ’ ভোট দেবো। আমাদের আন্দোলন ছিল সরকার ও শাসনব্যবস্থা বদলের। ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। আমাদের লড়াই এখন শাসনব্যবস্থা বদলের।’

জোনায়েদ সাকি আরও বলেন, ‘ভোট হচ্ছে গণতন্ত্রের মূল ভিত্তি। আমরা একটি সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন চাই। কেউ যদি ভোট কাটতে বা কেন্দ্র দখলের চেষ্টা করে, তবে আপনাদের গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। আপনারা টাকা বা কোনো প্রলোভনের কাছে নিজেদের সম্মান বিক্রি করবেন না। ভোটের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দেবেন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad