ঝিনাইদহ জেলা যুবলীগ আহ্বায়ক ও আ.লীগ নেতা গ্রেপ্তার

ঝিনাইদহ জেলা যুবলীগ আহ্বায়ক ও আ.লীগ নেতা গ্রেপ্তার
ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন (বামে) ও জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক শাকিল আহমেদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন এবং জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদকে ঢাকার পান্থপথ থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার বিকালে তাদের আটক করা হয়। এ সময় সামী নামে প্রাইভেট ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের এক নেতাকেও আটক করে ডিবি। তারা সবাই ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। তথ্যটি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

আশফাক মাহমুদ জন ও শাকিল আহমেদ দুজনেই ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। আশফাক মাহমুদ জন ২০১৫ সাল থেকে জেলা যুবলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন এবং ২০২২ সালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কাউন্সিলে শাকিল আহমেদ উপদপ্তর সম্পাদকের দায়িত্ব পান।

তাদের নামে জেলা বিএনপির কার্যালয় পোড়ানো, জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদের বাড়ি পোড়ানো, শহরের আক্তার ফার্মেসিতে ভাঙচুর, বৈষম্যবিরোধী ছাত্রদের একটি মামলাসহ অন্তত ৫টি করে মামলা রয়েছে। রোববার তাদেরকে ঝিনাইদহে এনে নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন তথ্যটি নিশ্চিত করে বলেন, ঢাকার পান্থপথ থেকে জেলা যুবলীগ নেতা আশফাক মাহমুদ জন ও সাবেক ছাত্রলীগ সভাপতি শাকিল আহমেদকে আটক করেছে মহানগর ডিবি। তাদের ঝিনাইদহে নিয়ে আসার প্রক্রিয়া করা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad