ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঝিনাইদহে অজ্ঞাত যানবাহনের চাকার নিচে পড়ে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত যুবকের নাম তানভীর হাসান (২৬)। এসময় আহত হয়েছেন তার বন্ধু আকাশ হোসেন। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তানভীর শহরের কালিকাপুর এলাকার আবুল বাশার বিশ্বাসের ছেলে। আহত আকাশ হোসেনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বন্ধু আকাশ হোসেনকে নিয়ে মোটরসাইকেলে ঝিনাইদহ শহর থেকে শৈলকুপার দিকে যাচ্ছিলেন তানভীর হাসান। পথিমধ্যে ক্যাডেট কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের গতিরোধকে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে যায়। তখন অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় তানভীর হাসান। সে সময় আহত হয় তার বন্ধু আকাশ।

নিহতের বাবা আবুল বাশার বিশ্বাস বলেন, ‘ছেলে বন্ধুর মোটরসাইকেল নিয়ে বাইরে বেরিয়েছিল, ফিরল লাশ হয়ে। আমার বুক খালি হয়ে গেল।’

আরাপপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় নিহত ও আহত যুবককে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়। মোটরসাইকেলটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। চাপা দেওয়া যানবাহন শনাক্তের চেষ্টা চলছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad