ঝিনাইদহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঝিনাইদহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী।

শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের কলাহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শাহরিয়ার জামান শান্ত (২৫)। তিনি ঝিনাইদহ পৌরসভার আরাপপুর দুখী মাহমুদ সড়ক এলাকার শাহীন বিশ্বাসের ছেলে এবং পেশায় স্বর্ণ ব্যবসায়ী।

একই সময় আহত হয়েছেন তার বন্ধু টোটন (২২)। তারা শহরের ব্যাপারী পাড়া এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

স্থানীয়রা জানায়, রাতে শান্ত তার বন্ধু টোটনের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হন। তারা কলাহাট এলাকায় পৌঁছালে মাগুরাগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তারা।

এ সময় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাপস কুমার জানান, শান্তকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তবে আহত টোটনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। চালক ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি নিয়ে পালিয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad