সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবি, ৪ মৌয়াল নিখোঁজ 

সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবি, ৪ মৌয়াল নিখোঁজ 
ফাইল ছবি
Advertisement
Advertisement

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে চারজন মৌয়ালকে উদ্ধার করা হলেও আরও চার মৌয়াল নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ খবর পেয়ে বন বিভাগের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। এর আগে গত সোমবার রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা এলাকায় নৌকাডুবির ঘটনাটি ঘটে।

বনবিভাগ জানায়, গত সোমবার রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকায় ঝড়ের কবলে পড়ে আটজনের একটি মৌয়াল দলের নৌকা ডুবে যায়। এর মধ্যে চারজন পর দিন মঙ্গলবার সন্ধ্যায় ভাসতে ভাসতে সুন্দরবনের হুলদিবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকায় গেলে তাদের উদ্ধার করে বনকর্মীরা।

উদ্ধার হওয়া মৌয়ালরা হলেন, শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার সবুর খান, মনিরুল ইসলাম, আল মাহমুদ শেখ ও ইউনুচ আলী। তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে লোকালয়ে আনা হচ্ছে।

আরও পড়ুন

তবে, এখনো নিখোঁজ রয়েছেন চার মৌয়াল। নিখোঁজরা হলেন, একই উপজেলার গোদাড়া এলাকার আমির মোল্লার ছেলে আকবর, ওহিদ মোল্লার ছেলে ওলিউর রহমান, রহমান গাজীর ছেলে মিকাইল হোসেন এবং আইউব আলীর ছেলে ইকরামুল কবির।

বনবিভাগের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, গত পহেলা এপ্রিল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাস নিয়ে তারা সুন্দরবনে মধু আহরণে যান। গত সোমবার রাতে তারা ঝড়ের কবলে পড়েন। তাদের মধ্যে চারজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো চারজন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে একটি টিম পাঠানো হয়েছে।

বিষয়টি শ্যামনগর থানা, কোস্ট গার্ড ও বিজিবিকেও জানানো হয়েছে বলে তিনি জানান।

এদিকে, চার মৌয়াল নিখোঁজের ঘটনায় তাদের পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। নিখোঁজদের দ্রুত উদ্ধারে তারা বন বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad