জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রে, অথচ ট্রাম্প বললেন ‘পাকিস্তানের পথে’

জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রে, অথচ ট্রাম্প বললেন ‘পাকিস্তানের পথে’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনো যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন, তিনি পাকিস্তানের উদ্দেশে রওনা হননি।

রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনা এখনো অনিশ্চিত থাকায় ভ্যান্স বা মার্কিন প্রতিনিধিদলের কেউই এখনো দেশ ছাড়েননি।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘নিউইয়র্ক পোস্ট’কে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, ইরানের সঙ্গে আলোচনার জন্য জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ইতিমধ্যে ইসলামাবাদের পথে রয়েছেন। কিন্তু ট্রাম্পের এই তথ্যের সঙ্গে বাস্তবের মিল পাওয়া যায়নি।

রয়টার্সকে একটি মার্কিন সূত্র জানিয়েছে, প্রতিনিধিদল এখনো রওনা না দিলেও খুব শিগগিরই তাদের ইসলামাবাদে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে সোমবার এক শীর্ষ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, তারা শান্তি আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন, তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad