জুরাইনে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

জুরাইনে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ। ছবি: ফেসবুক থেকে
Advertisement
Advertisement

ঢাকার জুরাইনে সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম ওরফে বাবুল (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। জুরাইন বালুর মাঠ মুন্সিবাড়ি এলাকায় সোমবার রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বাবুল ভোলার তজুমদ্দিন উপজেলার দক্ষিণ খাসিরহাট গ্রামের আনিসুল হকের ছেলে। তিনি পরিবার নিয়ে জুরাইন মিষ্টির দোকান এলাকায় থাকতেন।

নিহতের স্ত্রী মিনারা বেগম জানান, পুরান ঢাকার নবাবপুর মার্কেটে দিনমজুর হিসেবে কাজ করেন বাবুল। সোমবার সেখানে কাজে গিয়েছিলেন। রাতে কাজ শেষে হেঁটে বাসায় ফেরার পথে জুরাইন বালুর মাঠ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক রাত ৩টা নাগাদ তাকে মৃত ঘোষণা করেন। তবে কোন গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শ্যামপুর থানা পুলিশ তদন্ত করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad